বাগদান সারলেন সেলেনা গোমেজ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:৪১ পিএম

অনেকদিন ধরে জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী সেলেনা গোমেজের প্রেম নিয়ে গুঞ্জন চলছি। ভক্তদের অবাক করে দিয়ে বাগদান সারলেন মার্কিন গায়িকা। এক বছরেরও বেশি সময় ডেটিং করার পর প্রযোজক-গীতিকার বেনি ব্লাঙ্কোরের সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন তিনি।  সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন দুজনেই।

বুধবার (১১ ডিসেম্বর) ইনস্টাগ্রামে বাগাদানের বিষয়টি শেয়ার করে গোমেজ। পোস্টে লেখেন, চিরকালের জন্য যাত্রা শুরু হলো। এসময় সেলেনার অনামিকা আঙুলে ঝলমলিয়ে উঠেছে একটি হীরার আংটি! গায়িকার এই পোস্টে ভক্তদের নজর কেড়েছে তার হাতের হীরার আংটি। কমেন্ট বক্সে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। পোস্টের কমেন্টে বেনি লিখেছেন, ‘এই দেখো... এটা তো আমার স্ত্রী।’

বেনি ব্লাঙ্কো একজন খ্যাতনামা সংগীত প্রযোজক ও গায়ক। তিনি এড শিরান, চার্লি পুথ, উইজ খলিফা, বিটিএস, এমিনেম, জাস্টিন বিবার, হ্যালসি, ক্যাটি পেরি, রিহানাদের মতো শিল্পীদের সঙ্গে নিয়মিত কাজ করেছেন। ২০১৯ সালে গোমেজের জনপ্রিয় ‘সেইম ওল্ড লাভ’ ও ‘আই কান্ট গেট এনাফ’ গান দুটিতে একসঙ্গে কাজ করেছিলেন সেলেনা ও ব্ল্যাঙ্কো। ২০২৩ সালে সম্পর্কে থাকার বিষয়টি অফিসিয়ালি জানানোর আগে ভুলবশত সামাজিক মাধ্যমে নিজেদের প্রেমের খবর জানিয়ে দিয়েছিলেন সেলেনা। সেই মন্তব্যটি অবশ্য মুছেও ফেলেছিলেন গায়িকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত