ইউক্রেন থেকে আমদানিকৃত সাড়ে ৫২ হাজার মেট্রিক টন গম নিয়ে এমভি এনজয় প্রসপারিটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর কুতুবদিয়ায় পৌঁছেছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বিদেশ থেকে খাদ্য শস্য আমদানির প্রথম চালান এটি।
ইউক্রেন থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ মেট্রিকটন গম নিয়ে ‘এমভি এনজয় প্রসপারিটি’ নামের জাহাজটি বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কুতুবদিয়া এলাকায় পৌঁছেছে।
এক তথ্যবিবরণীতে বলা হয়, জাহাজে রক্ষিত গমের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের কাজ শুরু করা হবে। জাহাজে রক্ষিত গমের মধ্যে সাড়ে ৩১ হাজার মেট্রিক টন চট্টগ্রামে বন্দরে খালাসের পর অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে। চট্টগ্রাম বন্দরে গম খালাসের জন্য আনুমানিক ১০ দিন সময় লাগতে পারে।
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ
ঢাবিতে জুলাই অভ্যুত্থান নিয়ে মঞ্চনাটক