সৌম‍্যর বিদায়ে ভাঙল শতরানের জুটি

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩২ পিএম

জেডিয়া ব্লেডসকে পরপর দুটি চার মারার পর গুডাকেশ মোটিকে ছক্কায় ওড়ালেন সৌম‍্য সরকার। তবে এরপর আর টিকলেন না।

ছক্কার পরের বলে ব‍্যাকফুটে বাঁহাতি স্পিনারকে খেলতে গিয়ে এলবিডব্লিউ হয়ে গেলেন তিনি।

আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নেন সৌম‍্য। তবে কাজ হয়নি, বল আঘাত হানত লেগ স্টাম্পে। ভাঙে ১২৭ বল স্থায়ী ১৩৬ রানের জুটি।

৭৩ বলে চার ছক্কা ও ছয় চারে সৌম‍্য করেন ৭৩ রান।

২৪ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৪৫। ক্রিজে মেহেদী হাসান মিরাজের সঙ্গী আফিফ হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত