ফকিরাপুলে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪১ পিএম

রাজধানীর ফকিরাপুল এলাকার পারাবত আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. হাসানুজ্জামান চৌধুরী (৫২)।

মতিঝিল থানার এসআই মো. শাহা আলম বিষয়টি নিশ্চত করে বলেন, মৃত হাসানুজ্জামান গতকাল (বুধবার) সকাল সাড়ে ১০টার দিকে পারাবত আবাসিক হোটেলের ৯০৫ নম্বর রুমে উঠেন। রাতে হোটেলের রুম বয় রুমে গিয়ে তার কোন সাড়া-শব্দ না পেয়ে থানায় খবর দেন। 

পরে সেখান থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৃতের ভাগনে ওসমান গনি জানান, তার মামা একজন সাপ্লায়ার ও ফুড আইটেম ব্যবসায়ী ছিলেন। বুধবার ঢাকায় তার ব্যক্তিগত কাজে এক আইনজীবীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। হাসানুজ্জামান চট্টগ্রাম আনোয়ারা থানার বৈরাগ গ্রামের মৃত আমিরুজ্জামান চৌধুরীর ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত