বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তিনি ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে আর বোলিং করতে পারবেন না। তবে ইংল্যান্ডের বাইরে খেলতে তার বাধা নেই। খবরটি জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে একটি ম্যাচ খেলেছিলেন সাকিব। সে ম্যাচেই তার বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এরপর ইংল্যান্ডে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব। গত ১০ ডিসেম্বর পরীক্ষার ফল হাতে পেয়েছে ইসিবি। সেদিন থেকেই তার বোলিংয়ে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সাকিব এর আগে কখনই তার বোলিং অ্যাকশনের জন্য প্রশ্নবিদ্ধ হননি।
×
