অভিনয় থেকে বিদায় প্রসঙ্গে মুখ খুললেন বিক্রান্ত ম্যাসি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪ পিএম

বর্তমানে ক্যারিয়ারের ভালো সময়ে অবস্থান করছেন বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি। কিন্তু হঠাৎ গত ২ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনয় ছাড়ার ঘোষণা দেন তিনি। হুট করে অভিনেতার এমন সিদ্ধান্তে অবাক হয়েছিলেন তার ভক্তরা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন বিক্রান্ত।

নিজেই এক অনুষ্ঠানে তার এই সিদ্ধান্তের পিছনের কারণ ব্যাখ্যা করেছেন। তিনি জানান, এই সিদ্ধান্ত তার ব্যক্তিগত জীবনকে কিছুটা অগ্রাধিকার দেওয়ার জন্য এমনটা করেছিলেন।

বিক্রান্ত বলেন, ‘আমি যে ধরনের জীবনের স্বপ্ন দেখেছিলাম, অবশেষে তা পেয়েছি। তাই আমার মনে হয়েছে এটাই বেঁচে থাকার সঠিক সময়। আমি একটু বিরতি নিতে চাই। কারণ, দিনের শেষে সবকিছুই ক্ষণস্থায়ী।’ 

অভিনেতার ভাষ্য, ‘যে কারণে আগামী বছর আমি একটি মাত্র ছবিতে কাজ করছি। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই কিছু কাজের পোস্ট করতাম। ভেবেছিলাম দর্শকদের বিষয়টা জানিয়ে রাখব। সেটাই করেছিলাম।’

বিক্রান্তের কথায়, ছেলের জন্মের পর অনেকটা সময় স্ত্রী ও সন্তানের সঙ্গে তারা সেভাবে সময় কাটাতে পারেননি। সেই কারণেই ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছিলেন যে, ‘একজন অভিনেতা, ছেলে, বাবা এবং একজন স্বামী হিসেবে, আমার কিছু সুন্দর মুহূর্ত কাটানোর সময় এসেছে। আর পেশাগতভাবে ভেবেছিলাম, অভিনেতা হিসেবে এই দেশে এর চেয়ে বেশি আর কী-ই বা করতে পারতাম? আমি শুধু একজন শিল্পী হিসেবে নিজেকে আরও ভালোভাবে তৈরি করতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত