শহীদ মিনারের পাশে পড়ে থাকা নবজাতক নিয়ে টানাটানি করছিল কুকুর

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:০৪ পিএম

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশ থেকে এক দিন বয়সী এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে শহীদ মিনারের পাশে ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিদুল ইসলাম জানান, কয়েকটি কুকুর একটি পলিথিন ব্যাগ ধরে টানাটানি করছিল। তখন পথচারীরা পলিথিন খুলে সেটির ভিতরে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

এসআই আরও জানান, মরদেহটি পলিথিনের ভেতরে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ছিল। কে বা কারা নবজাতকের মরদেহটি কাপড় দিয়ে মুড়িয়ে পলিথিনে ভরে ফেলে রেখে গেছে, সেটি জানার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত