জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাল বুয়েট

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:১৩ পিএম

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। আজ শনিবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী।

৫৩ বছর আগে দেশের স্বাধীনতার লালিত বিজয়ের মাত্র দুই দিন আগে দখলদার বাহিনী স্থানীয় কুচক্রীদের সহায়তায় উদীয়মান বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু করার উদ্দেশ্যে একযোগে অধ্যাপক, সাংবাদিক, চিকিৎসক, শিল্পী, প্রকৌশলী ও লেখকসহ এদেশের দুই শতাধিক কৃতি সন্তানকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই থেকে ১৪ ডিসেম্বর দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

এ সময় অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, প্রভোস্টবৃন্দ, অফিস প্রধান, ইনস্টিটিউট ও সেন্টারের পরিচালকবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত