মরুভূমির দেশ সৌদি আরবের কিছু অঞ্চলে তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)। শুক্রবার (১৩ ডিসেম্বর) এক পূর্বাভাসে এ পূর্বাভাস দিয়েছে এনসিএম।
পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার (১৫ ডিসেম্বর) থেকে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পর্যন্ত দেশের বিশাল অংশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
এনসিএমের মুখপাত্র হুসেন আল কাহতানির মতে, ঠাণ্ডা বাতাসের ভর প্রাথমিকভাবে তাবুক, আল জওফ, উত্তর সীমান্ত, হাইল এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের উত্তরাঞ্চলসহ উত্তর ও মধ্যাঞ্চলে প্রভাব ফেলবে। এই অঞ্চলগুলোতে তাপমাত্রা শূন্য থেকে মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামতে পারে।
সোম ও মঙ্গলবারের মধ্যে ঠাণ্ডা আবহাওয়া আরও দক্ষিণে ছড়িয়ে পড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, যার প্রভাব পড়বে আল কাসিম, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে। এই অঞ্চলগুলোতে, তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে, সঙ্গে শক্তিশালী বাতাস এবং ধূলিঝড় হতে পারে।
শৈত্যপ্রবাহ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সৌদি আরবের বাসিন্দাদের সতর্ক থাকতে এবং বৈরি আবহাওয়ার জন্য প্রস্তুত থাকার কথা বলা হয়েছে।
পাকিস্তান থেকে মুখ ফিরিয়ে নিল বিশ্বব্যাংক
ইসরায়েল কী মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলাতে চায়?