শিবালয় উপজেলার আরিচা ঘাট ডাক-বাংলোর দক্ষিণে লেপ-তোষকের দোকানে ভয়াবহ আগুন। অগ্নিকাণ্ডে ১০টি দোকান ও বাড়িঘর পুড়ে গেছে। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে শিবালয় নবগ্রাম ষ্টেশনের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুণ নিয়ন্ত্রণে আনে।
প্রত্যেক্ষদর্শীরা জানায়, অগ্নিকাণ্ডে অন্তত ৫টি লেপ-তোষক, ৩টি ঔষুধ ও পাশ্ববর্তী কাঠের গুদাম আগুনে পুড়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালানোর একপর্যায়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুণ নিযন্ত্রণে আনে। ততক্ষণে বেশ কয়েটি দোকান-ঘর পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত লেপ-তোষকের দোকানি তসলিম হোসেন দেশ রূপান্তরকে জানান, আগুনে তার দোখানের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে বাসা থেকে ঘটনাস্থলে আসার সময় পর্যন্ত দোকানের সবকিছুর পুড়ে ছাই হয়ে যায়।
বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন জানান, ঘটনার পর স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে।
মানিকগঞ্জ ফায়াস সার্ভিসের সহকারি পরিচালক আব্দুল হামিদ জানান, বৈদ্যুতিক শর্ট-সার্কিট না কী অসাবধানতাবশতায় আগুনের সূত্রপাত ঘটেছে তা পরীক্ষা-নিরীক্ষা চলছে।
