গাজীপুর মহানগরীর টঙ্গীর ইজতেমা ময়দানে আগামী ২০ ডিসেম্বর থেকে পাঁচ দিনের জোড় ইজতেমা আয়োজনের অনুমতি ও তাতে তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বি ভারতের মাওলানা সাদকে আসার নিশ্চয়তা দেওয়ার দাবিতে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সচেতন ছাত্রসমাজের ব্যানারে সাদ অনুসারী শিক্ষার্থীরা। এসময় চান্দনা-শিববাড়ী আঞ্চলিক মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হয়।
রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ের সামনের সড়কে কর্মসূচি শুরু হয়। বেলা দেড়টায় এ রিপোর্ট লেখার সময় তাদের কর্মসূচি চলছিল। এতে বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এ কর্মসূচি থেকে আগামীকাল সোমবার রাত ১২টা মধ্যে তাদের দাবি পূরণ না হলে মঙ্গলবার সারা দেশ থেকে লক্ষাধিক সচেতন ছাত্র প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। পরে ছাত্র সমাজের পক্ষ থেকে জিএমপির পুলিশ কমিশনারের নিকট একটি স্মারকলিপি দেয়া হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (সদর) ইলতুৎমিশ স্মারকলিপি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় তারা জানান, সচেতন ছাত্রসমাজের পক্ষ থেকে আমরা বৈষম্য দূরীকরণ, দেশের সার্বিক স্থিতিশীলতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ১৬ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে উপরোল্লিখিত দাবি মেনে নেওয়ার জোরালো দাবি জানাচ্ছি। অন্যথায়, আগামী ১৭ ডিসেম্বর তারিখে সারা দেশ থেকে লক্ষাধিক সচেতন ছাত্র প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হবো।
মতিঝিল-রামপুরা-বাড্ডাসহ যেসব এলাকায় আগামীকাল গ্যাস থাকবে না
শেখ হাসিনার জন্মদিন পালন করে ভাইরাল সেই নেত্রী আটক