গুলিস্তানে গণপিটুনিতে অজ্ঞাত যুবকের মৃত্যু

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১০:০০ পিএম

রাজধানীর গুলিস্তানে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর। রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। চিকিৎসাধীন রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়। 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত পাল জানান, সন্ধ্যায় খবর পান, গুলিস্তান স্কয়ার মার্কেটের সামনে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে ধরে গণপিটুনি দিয়েছে জনগণ। পরে ঘটনাস্থলে তাকে আহাদ পুলিশ বক্সের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তিনি জানান, এখনও পর্যন্ত ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। তার পরনে রয়েছে জিন্স প্যান্ট ও ফুল হাতা গেঞ্জি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত