নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়
রোববার রাতে ডিবি সূত্র এ তথ্য জানিয়েছে।
জুলাইয়ের আন্দোলনে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যান তামান্না জেসমিন রিভা। এরপর তাকে আর জনসম্মুকে দেখা যায়নি।
রিভা হলে সিট বাণিজ্য ও শিক্ষার্থী নির্যাতনসহ নানান বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত ছিলেন।
রাজনৈতিক কর্মসূচিতে সাত বছর পর আসছেন খালেদা জিয়া