উপদেষ্টা নাহিদ

একাত্তরে বিজয় আসলেও চব্বিশের গণঅভ্যুত্থান স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে

  • চব্বিশের বিজয়ের মাধ্যমে দেশের জনগণ প্রকৃত বিজয় পেয়েছে, জানান উপদেষ্টা নাহিদ
  • ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে, মন্তব্য করেন তিনি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩ এএম

মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীনতা আসলেও সেটি অরক্ষিত ছিল, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। 

আজ সোমবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দেশবাসীকে মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদমুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে।

উপদেষ্টা নাহিদ বলেন, আজকের এই দিনে আমরা স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধের সব শহিদদের। সেই সঙ্গে জুলাই অভ্যুত্থানের শহিদদেরও আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ১৯৭১ সালে আমাদের বিজয় আসলেও সেই স্বাধীনতা অরক্ষিত ছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। ২০২৪ সালের এই বিজয়ের মধ্যদিয়ে আওয়ামী ফ্যাসিস্টমুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে।

এর আগে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান উপদেষ্টা আসিফ ছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও উপদেষ্টা মাহফুজ আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত