মহান বিজয় দিবসে কারাবন্দীদের দেয়া হবে বিশেষ খাবার

  • ১৬ ডিসেম্বর বন্দিরা দুপুরে ও সকালে বিজয় দিবস উপলক্ষে খাবেন বিশেষ খাবার
  • বিজয় দিবস উপলক্ষে দেশের সব কারাগারে বন্দিদের দেয়া হবে এই সুবিধা
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ এএম

মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। বিজয় দিবস উপলক্ষে দেশের সব কারাগারগুলোতেও বন্দিদের জন্য থাকছে বিশেষ খাবার।

ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির জানান, মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার বন্দিরা বিশেষ খাবার পাবেন। ১৬ ডিসেম্বর বন্দিরা দুপুরে ও সকালে বিজয় দিবস উপলক্ষে খাবেন বিশেষ খাবার। রাতে থাকবে প্রতিদিনের মতো সাধারণ খাবার।

বিশেষ খাবারের মধ্যে রয়েছে সকালে খিচুড়ি ও ডিম,পায়েস ও মুড়ি,সেমাই ও মুড়ি। দুপুরের দিকে পোলাও, গরুর মাংস, খাসির মাংস, ডাল ভুনা, ডিম, মিষ্টি, কোমল পানীয়, সালাদ, পান-সুপারি। রাতের খাবার-সাদা ভাত, আলুর দম, মাছ ভাজা।

এদিকে কারা অধিদপ্তরের এক সূত্র জানিয়েছে, সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সব কারাগারে বন্দিদের জন্য থাকছে বিশেষ খাবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত