মহান মুক্তিযুদ্ধের দীর্ঘ নয়মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে অর্জিত বাংলাদেশের বিজয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিতর্কিত ফেসবুক পোস্টের পর এবার একই ধরনের মন্তব্য করলেন দেশটির বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী ও লোকসভার সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। তার মতে, বাংলাদেশকে রক্ষা করতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারত ঝাঁপিয়ে পড়েছিল। ইন্দিরা গান্ধীর সেই সাহসী নেতৃত্ব বাংলাদেকে বিজয়ী হতে সাহায্য করে।
সোমবার (১৬ ডিসেম্বর) দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভায় দেওয়া ভাষণে তিনি এমন মন্তব্য করেন। এসময় তিনি বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারত সরকারকে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান।
ভাষণের শুরুতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে লড়াই করা ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানান প্রিয়াঙ্কা গান্ধী। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাহসিকতাপূর্ণ নেতৃত্ব ও ভূমিকার কথা তুলে ধরেন তিনি।
কংগ্রেসের এ নেত্রী বলেন, ‘সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী; আমি তাকে স্যালুট জানাতে চাই। তিনি অত্যন্ত কঠিন পরিস্থিতিতেও সাহস দেখিয়েছিলেন এবং এমন নেতৃত্ব প্রদর্শন করেছেন; যা দেশটিকে বিজয়ী করে।’
লোকসভায় ভাষণে ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির সেনাবাহিনীর সদর দপ্তরে ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমপর্ণের মুহূর্তের দৃশ্যের একটি চিত্রকর্ম সরিয়ে ফেলার অভিযোগ করেন তিনি।
প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘দ্বিতীয় বিষয় হলো, পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করছেন, এমন একটি চিত্রকর্ম আজ সেনাবাহিনীর সদর দপ্তর থেকে সরিয়ে ফেলা হয়েছে।’
এসময় তিনি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টানসহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিপীড়নের শিকার হচ্ছেন বলে দাবি করেন। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘এবার সময় এসেছে - ভারত সরকারের ফের একবার বাংলাদেশ ইস্যুতে পদক্ষেপ নেওয়ার।’
তিনি ভারত সরকারের কাছে দুটি দাবি জানান, অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করতে হবে অথবা বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে নিপীড়ন বন্ধে পদক্ষেপ নিতে হবে।
রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান করে যা বলল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
দ্রুত নির্বাচন না হলে দেশের মানুষ বিক্ষুব্ধ হবে: বঙ্গবীর কাদের সিদ্দিকী
অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ জানার অধিকার জনগণের রয়েছে: তারেক