অনির্বাচিত সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় দেখতে রক্ত দেইনি:মামুন মাহমুদ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:২৫ পিএম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, অনির্বাচিত সরকারকে দীর্ষদিন ক্ষমতায় দেখার জন্য আন্দোলন সংগ্রাম ও রাজপথে রক্ত দেইনি। বিএনপি গণতান্ত্রিক দল ও গণতন্ত্রে বিশ্বাসী। তাই যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিয়ে, জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা বুঝিয়ে দিয়ে আপনারা স্বসম্মানে চলে যান। 

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) রাত আটটায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর গ্রীণ গ্রার্ডেন পার্টি সেণ্টারে  বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মামুন মাহমুদ বলেন, বাঙালি বীরের জাতি। ১৯৭১ সালে জীবনের মায়া ত্যাগ করে বীরের মত যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। কিন্তু জাতি পরাধীনতার শিখল থেকে মুক্তি পায়নি। স্বাধীনতা পরবর্তীতে বারবার দেশে স্বৈরচার শাসকের জন্ম হয়েছে। এসব শাসকদের বিতাড়িত করতে রক্ত ঝড়াতে ও জীবন দিতে হয়েছে।

তিনি বলেন,পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরচার ঠিকে থাকতে পারেনি। সব স্বৈরশাসক ইতিহাসের আস্তাকুড়ে পতিত হয়েছে। গত ১৫ বছর ধরে শেখ হাসিনা সরকার দেশে স্বৈরশাসন কায়েম করে বহু মানুষকে খুন ও গুম করেছে। বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীকে লাশ গুমের মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে জুলাই-আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। তবে ভবিষ্যতে দেশে যেন আর কোনো স্বৈরশাসকের সৃষ্টি হতে না পারে, সেজন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি নেতা অকিল উদ্দিন ভূঁইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ, মনির হোসেন, আক্তারুজ্জামান মৃধা, জাহাঙ্গীর হোসেন, গুলজার হোসেন, বাবুল প্রধান, দেলোয়ার হোসেন খোকন, আব্দুস সামাদ খান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত