অণ্ডকোষে দুলাভাইয়ের কামড়, হাসপাতালে শ্যালক

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ পিএম

প্রতিদিনই বাড়িতে অশান্তি করেন বোনের জামাই। পাড়া-প্রতিবেশীরা বিষয়টি নিয়ে আলোচনা করে। তাই বাড়িতে ঝগড়া শুরু হতেই সেটার প্রতিবাদ করেন শ্যালক। কিন্তু ক্ষিপ্ত হয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেললেন দুলাভাই। রাগের চোটে শ্যালকের অণ্ডকোষে কামড় বসিয়ে দেন তিনি। ছিঁড়ে নেন মাংসপিণ্ড।

ঘটনাটি পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার। আক্রান্ত শ্যালক এখন ভর্তি হাসপাতালে। এই ঘটনা কেন্দ্র করে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফ থানার অন্তর্গত মাকালতলা গ্রামে এই ঘটনার পর গুরুতর আহত শ্যালক রবীন মণ্ডলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবীন মণ্ডল তার বোন ও দুলাভাই মুন্না সাউয়ের সঙ্গে থাকেন। যদিও মুন্না কোনো কাজ করেন না।

স্থানীয় সূত্র জানিয়েছে, মুন্নার অভ্যাস নিয়ে পরিবারের সকলেই রোজ সমস্যায় ভুগতেন। সোমবার রাতে মুন্নার অত্যাচার চরম পর্যায়ে ওঠে। এটা সহ্য করতে না পেরে প্রতিবাদ করেন রবীন। আর তাতেই মেজাজ হারিয়ে মুন্না শ্যালকের অণ্ডকোষে কামড় বসিয়ে দেন বলে অভিযোগ।

এর আগেও রবীনকে আক্রমণ করেছিলেন তার দুলাভাই। আক্রান্ত রবীন বলেন, ‘‌আগেও একবার ওর কাজের প্রতিবাদ করেছি। তখন কানে কামড় দিয়েছিল। এবার এই অবস্থা করল। ওর কঠোর শাস্তি চেয়ে পুলিশে অভিযোগ করেছি।’‌ পুলিশ এ ঘটনার তদন্ত করছে বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত