সাঁথিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল রানা গ্রেপ্তার 

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৮ পিএম

পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল রানাকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার দৌলতপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোহেল রানা খোকন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান।

সাঁথিয়া থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় উপজেলার সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত