ভিক্ষা দিলেই যেতে হবে জেলে। ভারতের ভোপালে জারি হয়েছে এই নিয়ম। পথে-ঘাটে যেতে কিংবা ট্রেনে হরহামেশাই আমাদের মুখোমুখি হতে হয় তাদের। অল্প কিছু পয়সার জন্য এগিয়ে আসে তাদের হাত। তাতে কিছু মানুষের মুখে বিরক্তির ছাপ উঠলেও কেউ কেউ দু-এক টাকা দান করে থাকে।
কিন্তু এবার ‘সাহায্যের হাত’ দেখলেই হাতকড়ি পরাবে পুলিশ। জানুয়ারির ১ তারিখ থেকেই জারি হচ্ছে এই নিয়ম। ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর ইন্দোরকে ভিখারি-শূন্য করতে এই সিদ্ধান্ত। ভিক্ষা দিতে দেখলেই দায়ের হবে মামলা।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক আশিষ সিংহ বলেন, ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে ক্যাম্পেইন আপাতত এই মাসের শেষ অবধি চলবে। জানুয়ারি ১ তারিখের পর থেকে কাউকে প্রকাশ্যে ভিক্ষা দিতে দেখা গেলেই তার বিরুদ্ধে দায়ের হবে মামলা।
জানা গেছে, এটি কেন্দ্রীয় সরকারের আওতায় একটি অগ্রণী প্রকল্প। যা শুধুই ইন্দোর নয়, বরং দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাইসহ মোট ১০টি শহরে চলবে। মূলত ভিক্ষাবৃত্তির নামে চলতি অপরাধকে রুখতেই নাকি এই প্রকল্পের সূচনা।
এক কর্মকর্তা জানান, সমীক্ষা তৈরি করার সময় ভিক্ষাবৃত্তির মধ্য় দিয়ে চলা অপরাধ দেখে আমাদের চক্ষু চড়কগাছ। কারো রয়েছে পাকা বাড়ি, কারো ছেলেমেয়ে আবার কাজ করে ব্যাংকে। একটি পরিবার আবার রাজস্থান থেকে ইন্দোরে এসে ভিক্ষা করছে আর রাত হলেই চলে যাচ্ছে বিলাসবহুল হোটেলে।
ঘুষ চাইলে দরজা বন্ধ করে যা দেওয়ার দিয়ে দেন: জনপ্রশাসন সচিব