ভারতে ২০২৪ সালের শীর্ষ চলচ্চিত্র স্ত্রী-২, ওয়েব সিরিজ হীরামান্ডি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ এএম

২০১৮ সালে মুক্তি পেয়েছিল অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী’ ছবিটি। এই হরর-কমেডি ছবিটি তখন দারুণ ব্যবসা করেছিল। তখন থেকেই এর দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষায় ছিলেন সিনেমাপ্রেমীরা। তাই ‘স্ত্রী-২’ যে ভালোই আয় করবে, সে বিষয়ে কিছুটা নিশ্চিত ছিলেন নির্মাতারা। কিন্তু গতকাল এই ছবি মুক্তির পর সব হিসাব–নিকাশ উল্টে গেছে। ‘স্ত্রী-২’-এর আশাতীত সাফল্য দেখে নির্মাতারা রীতিমতো চমকে গেছেন। রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত ছবিটি শুধু ব্যবসাই করেনি ২০২৪ সালের সবচেয়ে আলোচিত ছবি এটি। গুগল ট্রেন্ডিং-এ এই ছবি এক নম্বর অবস্থান দখল করে নিয়েছে। যেখানে ভারতের চলচ্চিত্র একের পর দক্ষিণের অধীনে চলে যাচ্ছিল, সেখানে স্ত্রী-২ ভারতীয় চলচ্চিত্রকে বলিউডে নিয়ে এলো। গুগল ট্রেন্ডিংয়ে এরপরেই আলোচনায় ছিল কালকি ২৮৯৮ তারপরে, টুয়েল্ভথ ফেইল, লাপাতা লেডিজ।

এদিকে ২০২৪ সালে বেশ অনেকগুলো ওয়েব সিরিজ আলোচনার সৃষ্টি করেছিল। এরমধ্যে যেমন ছিল পঞ্চায়েত, মির্জাপুর, তেমনি ছিল হীরামান্ডি। তবে গত বছরের সবচেয়ে আলোচিত ওয়েব সিরিজ ছিল হীরামান্ডি। গুগল ট্রেন্ডিং-এ এই ওয়েব সিরিজ এক নম্বর অবস্থান দখল করে নিয়েছে। ব্রিটিশ রাজের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় লাহোরের হীরামান্ডির রেডলাইট জেলায় তাওয়াইফদের জীবন নিয়ে এই ওয়েব সিরিজটি নির্মিত। মনিষা কৈরালা, সোনাক্ষি সিনহা, অদিতি রাও হায়দারি, ঋচা চড্ডা, সানজিদা শেখ এবং শারমিন সেগলের মতো অভিনয়শিল্পীরা এই ধারাবাহিকে অভিনয় করেছেন। এই ওয়েব সিরিজের মাধ্যমেই সঞ্জয়লিলা বানসালি ওটিটিতে অভিষিক্ত হন। গুগল ট্রেন্ডিংয়ে এরপরেই আলোচনায় ছিল যথাক্রমে মির্জাপুর, লাস্ট অফ আজ, পাঁচ নম্বরে ছিল পঞ্চায়েত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত