দেশের জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় আয়োজন বাজুস ফেয়ার-২০২৫ আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) চতুর্থবারের মতো এই মেলা আয়োজন করতে যাচ্ছে। রাজধানীর ৩০০ ফিটে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে ৩ দিনের এই মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বাজুস ফেয়ার।
গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে বাজুস। এবারের বাজুস ফেয়ারে ৫০টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
