সাদপন্থিদের ইজতেমা নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৪:১৬ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাদপন্থিরা এবার ইজতেমা করতে পারবে কি-না তা নিয়ে বিবদমান গ্রুপগুলো আলোচনা করছে। সরকার চায় তারা আলোচনা করেই সিদ্ধান্ত নিক। এ ছাড়া ইজতেমা মাঠ এলাকায় সংঘর্ষে নিহত চার জনের ঘটনায় মামলা হচ্ছে। হত্যার সঙ্গে জড়িতদের ছাড় পাবে না বলে জানান তিনি।

ইজতেমা মাঠ এলাকায় সংঘর্ষের পর আজ বুধবার বিকেলে বিভিন্ন পক্ষকে নিয়ে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে একই জায়গায় ব্রিফিংয়ে জুবায়েরপন্থি নেতা মামুনুল হক বলেছিলেন যে সাদপন্থিদের আর ইজতেমার সুযোগ নেই।

এ সূত্র ধরেই সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান সাদপন্থিদের ইজতেমার জন্য যে তারিখ ঠিক করে দেওয়া হয়েছিল সেটি বহাল আছে কি-না এবং তাদের ইজতেমার বিষয়ে সরকারের অবস্থান কী?

জবাবে উপদেষ্টা বলেন, তাদের (বিবদমান বিভিন্ন পক্ষ) মধ্যে একটি আলোচনা চলছে। সরকার চায় তারাই সিদ্ধান্ত নিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত