বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতার মিছিলে হামলা ও নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতা, এক ইউপি চেয়ারম্যান ও তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে জামালপুর থানা পুলিশ।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জামালপুর জেলা ছাত্রলীগের দুই নেতা এবং মেলান্দহ উপজেলা শাখার দুই নেতা, এক চেয়ারম্যান ও তিনজন আওয়ামী লীগের নেতা রয়েছে।
গ্রেপ্তাররা হলেন— জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান হৃদয়, আইন বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ সিফাত, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ এবং গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পিয়াস হাসান নীল এবং আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগ কর্মী সিয়াম।
এছাড়াও জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিলসহ তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, গ্রেপ্তার চার ছাত্রলীগ নেতা জামালপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নাতক (সম্মান) শেষ বর্ষের ছাত্র ও সিয়াম আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী।
ছবি তোলার সময় ছাত্রলীগ নেতা সিফাত সাংবাদিকদের জানান, মৌখিক পরীক্ষা শেষে তাদের পুলিশ গ্রেপ্তার করেছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো.আতিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হামলা এবং নাশকতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
বরিশাল পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আটক ২
ঈদে শাকিব-নিশোর সঙ্গে আসছেন সিয়ামও