জুলাই গণহত্যার ১২ মামলার এজাহারনামীয় আসামি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু সুফিয়ান (শফিক) ও তার স্ত্রী লিপি আক্তারকে গ্রেপ্তার করেছে ডিবি।
আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
