বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে ২০০৫ সালে শহিদ কাপুর এবং সঞ্জয় দত্তের ছবি ‘ওয়াহ লাইফ হো তো অ্যাসি’ দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। সম্প্রতি মাতৃত্বের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন রাধিকা। বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল এ অংশগ্রহণের সময় বেবি বাম্প ফ্লান্ট করার একটি ছবি শেয়ার করেন রাধিকা। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের মতো ছড়িয়ে পড়ে। ভক্তরা তাকে একে একে অভিনন্দন জানাতে থাকেন।
কয়েকদিন আগে, রাধিকা আপ্তে তার সন্তানকে বুকের দুধ খাওয়ানোর একটি ছবি শেয়ার করেছিলেন। এই ছবির মাধ্যমে তিনি মা হওয়ার সুখবর দেন। সম্প্রতি রাধিকা আপ্তে তার মাতৃত্বের সাহসী ফটোশুটের কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। এই ছবিগুলিতে, রাধিকা তার গর্ভাবস্থায় বিভিন্ন ফ্যাশনেবল চেহারায় দেখা যাচ্ছিল। তিনি একটি নেট ড্রেস এবং ব্রালেস ম্যাক্সি ড্রেসে মঞ্চে হাজির হন, এবং অন্য একটি ছবিতে তার কেবল বেবি বাম্প দেখা যাচ্ছে।
রাধিকার এই ফটোশুট ভোগ ম্যাগাজিনের জন্য করা হয়েছিল। এই ফটোশুটের ছবিগুলি শেয়ার করে রাধিকা সাড়া ফেলেছেন। তার সাহসী ছবিগুলির জন্য কিছু ভক্ত তাকে ‘দেবী’ বলে অভিহিত করছেন। আবার অনেকেই তাকে ট্রোল করেছেন। কিছু নেটিজেন তার সাহসী মাতৃত্বের ছবি দেখে তাকে ‘নগ্নতার সীমা অতিক্রম’ করার অভিযোগ করেছেন। একজন নেটিজেন লিখেছেন,। ‘বলিউডে কি নতুন ট্রেন্ড শুরু হয়েছে? এই কারণেই বলিউড ধ্বংস হয়ে গেছে।’ আরও এক নেটিজেন লিখেছেন, ‘মাতৃত্ব একটি আশীর্বাদ, কখনও কখনও এটি গ্রহণ করা প্রয়োজন, তবে কেন এই বলিউড তারকারা সবকিছুকে অশ্লীলতায় পরিণত করেন?
