কাতার বিশ্বকাপ ফাইনালের ১২৩তম মিনিট চলছে। আর্জেন্টিনা-ফ্রান্সের স্কোরলাইন তখন ৩-৩। নিকোলাস ওতামেন্দির ভুলে হঠাৎই আর্জেন্টাইন বক্সের সামনে গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে একা পেয়ে যান মুয়ানি। কোনোমতে বল জালে পাঠাতে পারলেই টানা দ্বিতীয় বিশ্বকাপ ঘরে তুলবে ফ্রান্স। কিন্তু তারপর?
আনন্দ, উত্তেজনায় গোলমুখে শট করলেন মুয়ানি। তার সেই শট অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দিলেন আর্জেন্টিনার ‘বাজপাখি’ মার্তিনেজ। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শ্যুটআউটে আরও একটি শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেন মার্তিনেজ। মুয়ানির জন্য সেই মিস ছিল দুঃস্বপ্নের মতো। নিজেই বলেছিলেন, বাকি জীবন এই দুঃখ তাকে তাড়া করে ফিরবে।
মার্তিনেজের সেই সেইভটিকে ফুটবলবোদ্ধারা ‘বিশ্বকাপের সেরা সেভ’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। গতকাল ১৮ ডিসেম্বর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিশ্বকাপজয়ী দলের সদস্যদের সাক্ষাৎকার নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন এএফএ। সেখানেই মুয়ানির শট ঠেকানোর মুহূর্তটি নিয়ে মার্তিনেজ বলেছেন, ‘এর চেয়েও অনেক কঠিন বল আমি আগে ঠেকিয়েছি। কিন্তু ওই মুহূর্তে আমি চোখ বন্ধ করে প্রার্থনা করছিলাম– প্রয়োজনে আমার মুখ উড়ে যাক!’
প্রতিজ্ঞা করেছি, পরের বিশ্বকাপ জিতলেই অবসর নেব: মার্তিনেজ
লিটনে মুগ্ধ সিমন্স হোয়াইটওয়াশের স্বপ্নে বিভোর
বুটের আঘাতে ক্ষতবিক্ষত দোন্নারুম্মার মুখে ১০টি স্টাপল!