মৌলভীবাজারের বড়লেখায় ছেলের কুড়ালের আঘাতে বাবা নিহতের ঘটনায় পলাতক আসামি ছেলে নোমান হোসেনকে (২৭) কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে কুমিল্লা র্যাবের সহযোগিতায় র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, চলতি বছরের ২৪ নভেম্বর রাতে মৌলভীবাজারের বড়লেখা থানার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে নোমানের সঙ্গে সুজানগর ইউনিয়নের এক মেয়ের বিয়ের কথা চলছিল। মেয়েপক্ষ অতিরিক্ত দেনমোহর দাবি করায় নোমানের বাবা মামুন মিয়া এতে রাজি ছিলেন না। বিষয়টি নিয়ে মামুন মিয়ার সঙ্গে তার ছেলে নোমানের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে বাবার গলার পাশে আঘাত করেন নোমান। এতে মামুন মিয়া মারা যান। পরে নোমান পালিয়ে যান এবং বড়লেখা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং থানার দেবপুর এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি নোমানকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ সিলেটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, নোমানকে গ্রেপ্তারের পর বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।
সেলফি তোলাই কাল হলো কিশোরের
এস আলমের ছেলে ও সাবেক এমডিসহ ৫৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা