বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় মুন্সীগঞ্জের শ্রীনগরে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মমিনুল ইসলাম মামুন মাদবর (৫৫)। বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
তিনি বাঘরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি কাঠালবাড়ি গ্রামের প্রয়াত জমশেদ মাদবরের ছেলে।
শ্রীনগর থানার পরিদর্শক তদন্ত আজাদ রহমান জানান, গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আওয়ামী লীগের কর্মীদের সংঘর্ষে নিহত রিয়াজুল ফরাজী (৩৮) ও ডিপজল সরদার (১৯) হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
মুমূর্ষু রোগীকে বাঁচাতে ব্যাংক ডাকাতির চেষ্টা করেন ৩ যুবক