আলামত নষ্টের চেষ্টার অভিযোগে ‘লাভলীন’ রেস্তোরাঁর স্টাফ আটক

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ পিএম

রাজধানীর উত্তরায় ছয়তলা একটি ভবনের নিচতলায় ‘লাভলীন’ রেস্তোরাঁয় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ শুক্রবার দুপুর ২টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় আলামত নষ্টের চেষ্টার সময় ওই রেস্তোরাঁর স্টাফ ওবায়দুল ইসলামকে (৩২)  আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। 

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক ওবায়দুল ইসলাম  কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ওসি মো. হাফিজুর রহমান বলেন, ‘ওবায়দুল আগুন লাগার ভবন থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তখন তাকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ পর তার বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।’

জানা গেছে, আজ সকাল ১০টার পর ‘লাভলীন’ রেস্তোরাঁয় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এসময় পুরো ভবনে আগুন ধরে যায়। ১০টা ৩০ মিনিট পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত