হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:১৯ পিএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৪৯তম দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি। 

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল পৌঁনে ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের ২৮৫নং মেইন পিলার এর ১১নং সাবপিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবির হিলি আইসিপি কোম্পানী কমান্ডার সুবেদার শাহাদত হোসেন ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার এসআই এস এন চৌবির হাতে মিষ্টি তুলে দিয়ে বিজিবি দিবসের শুভেচ্ছা জানান। পরে দুই বাহিনীর পক্ষে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সেখানে বিজিবি ও বিএসএফের নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন। 

বিজিবির হিলি আইসিপি কোম্পানী কমান্ডার সুবেদার শাহাদত হোসেন বলেন, আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৪৯ তম দিবস। এ উপলক্ষে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের জন্য মিষ্টি উপহার দিয়ে বিজিবি দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে। সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর মাঝে সৌহার্দ্য সম্পৃতি ভ্রাতৃত্ববোধ যেন বজায় থাকে। দুই বাহিনীর মাঝে বিরাজমান সম্পর্ক যেন আরো সুদৃঢ় হয়। সেই লক্ষ্যে দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ আমরা একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি। হিলি সীমান্তে দীর্ঘদিন ধরেই এই রেওয়াজ চলে আসছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত