এবার আবাহনীর কাছে হার বসুন্ধরার

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:০৪ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আবারও দেখল হারের মুখ। ঐতিহ্যবাহি ঢাকা আবাহনীর কাছে ১-০ গোলে হেরেছে তারা। লিগের ইতিহাসে টানা ৫ বারের শিরোপাজয়ীরা চলতি মৌসুমে এই নিয়ে দেখল দ্বিতীয় হারের মুখ। এর আগে ৬ ডিসেম্বর তারা হেরেছিল মতিঝিল পাড়ার ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে।

কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ আবাহনীর মুখোমুখি হয়েছিল বসুন্ধরা। খেলার তৃতীয় মিনিটেই সুমন রেজার গোলে এগিয়ে যায় আবাহনী। দলটির রাইট উইঙ্গার শাহরিয়ার ইমনের বাড়িয়ে দেওয়া বল থেকেই গোল পেয়ে যান তিনি।

তারপর গোটা ম্যাচজুড়েই চলছিল আক্রমণ আর পাল্টা আক্রমণ। তবে কোনো দলই আর পায়নি গোলের দেখা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত