পুলিশ ফুটবল ক্লাবকে উড়িয়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তিন বিদেশীর গোলে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি পেয়েছে ৩-১ গোলের দাপুটে জয়। যে জয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের পয়েন্ট তালিকায় মতিঝিল পাড়ার ক্লাবটির শীর্ষস্থান আরও মজবুত করেছে।.
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচের ৩১ মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। দলটির উজবেক ফুটবলার মোজাফ্ফর মোজাফফরভের বাড়িয়ে দেওয়া বলটি সোজা পুলিশের জালে পাঠান সাদা কালো জার্সিধারীদের ডিফেন্ডার ইমানুয়েল টনি আগাবাজি।
এর ৯ মিনিট পর আবারও গোল পায় মোহামেডান। এবার গোলটি আসে ইমানুয়েল সানডের পা থেকে। হাসান রাফির সহায়তায় দলকে দুই গোলের লিড এনে দেন তিনি।
তবে বিরতিতে যাওয়ার আগমুহূর্তে এক গোল শোধ করে ফেলে পুলিশ। মানিক হোসাইন মোল্লার বাড়িয়ে দেওয়া শট সোজা জালে পাঠান মোহাম্মদ আল আমিন।
বিরতি থেকে ফিরে অবশ্য চলতে থাকে আক্রমণ। মোহামেডানের একের পর এক আক্রমণের ভিড়ে পুলিশের পাল্টা আক্রমণ দেখা গেছে মুহূর্ত কয়েক মাত্র। কিন্তু গোল হচ্ছিল না। শেষ পর্যন্ত ৭১ মিনিটে আবারও এগিয়ে আসেন মোজাফফরভ। তার বাড়িয়ে দেওয়া শট থেকে সোজা বল পুলিশের জালে ভেদ করেন সুলেমান দিয়াবাতে। তাতেই ৩-১ গোলের জয় নিশ্চিত হয়।
টানা ৪ জয়ের লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে মোহামেডান। সবগুলো ম্যাচে জিতে তাদের পয়েন্ট এখন ১২। দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর ৯। ৭ পয়েন্ট নিয়ে ব্রাদার্স ইউনিয়ন আছে তিনে। আর সবশেষ ৫ মৌসুমের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আছে চতুর্থ স্থানে।
এবার আবাহনীর কাছে হার বসুন্ধরার
নেপালকে ৯ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ