রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল থেকে এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এই নবজাতক চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে হাসপাতাল থেকে নবজাতকটি চুরির অভিযোগ উঠেছে হাসাপাতালেরই এক নারী রোগীর বিরুদ্ধে।
জানা গেছে, স্বামী ও দুই সন্তানকে নিয়ে কিশোরগঞ্জের নিকলিতে থাকেন বৃষ্টি আক্তার। তৃতীয় সন্তান প্রসবের আগে ভালো চিকিৎসার আশায় দুই সপ্তাহ আগে ঢাকায় মায়ের কাছে আসেন তিনি। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রসব ব্যথা উঠলে সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সব কিছু ঠিক থাকায় রাত ১০টার দিকে নরমালেই বাচ্চা প্রসব করান চিকিৎসকরা। পরে শুক্রবার সকাল ১০টার দিকে বৃষ্টি আক্তার বাথরুমে যেতে চাইলে তার মা সঙ্গে যান। নবজাতকটিকে কোলে দিয়ে যান পাশের বেডে রোগী দাবি করা এক নারীর কাছে। বাথরুম থেকে ফিরে এসে দেখেন সন্তান সেখানে নেই।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মহাপরিচালক গোলাম রহমান জানিয়েছেন, নবজাতক চুরির ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
যমুনা রেলসেতুর উদ্বোধনের বিষয়ে যা জানালেন রেল সচিব
পরকীয়ায় মত্ত স্বামী, তরুণীকে ডেকে এনে কোপালেন স্ত্রী