সিলেটের জৈন্তাপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরও একজন। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার সিলেট-তামাবিল সড়কের দামড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার তাতীকোনা গ্রামের জুনেদ মিয়ার ছেলে মোখলেছ মিয়া মোহন (২০), একই উপজেলার রাধানগর গ্রামের আবদুর রহমানের ছেলে আবদুল আজিজ সায়েম (২১) ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ কলাবাড়ি গ্রামের আবুল হাসিমের ছেলে হাফিজুর রহমান (২০)।
এদের মধ্যে মোহন ও সায়েম ঘটনাস্থলে এবং হাফিজুর রহমান হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। তামাবিল হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ হাবিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জৈন্তাপুরের পর্যটনকেন্দ্র লাল শাপলার বিল থেকে সিলেট ফেরার পথে সিলেট-তামাবিল সড়কের দামড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে দ্রুত গতির প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
গুরুতর আহত অপর দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেকজন।
৮০০ কোটি টাকার লোকসান নিয়ে আখ মাড়াই শুরু
পঞ্চগড় আদালতের নিয়োগ পরীক্ষায় অনিয়ম, তোপের মুখে পরীক্ষা স্থগিত