‘পুষ্পা ২’ দেখাতে অস্বীকার করায় আত্মহত্যার চেষ্টা প্রেমিকার!

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০২:৪৬ পিএম

ভারতের বেনারসে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। এক প্রেমিকা তার প্রেমিকের কাছে আবদার রেখেছিলেন ‘পুষ্পা ২ দেখার’। কিন্তু তাতে রাজি হয়নি সেই প্রেমিক। আর তার জেরে মেয়েটি আত্মহত্যা চেষ্ট করে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, মেয়েটি তার প্রেমিকের সাথে সিনেমা দেখা নিয়ে তর্কের পরে একটি হোটেলের তৃতীয় তলা থেকে লাফ দেয়। স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নিকটস্থ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ প্রেমিককে আটক করেছে।

আল্লু- রাশমিকা  জুটির ‘পুষ্পা ২-’ একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। ছবিটি মুক্তির ১৪ দিনের মধ্যে বিশ্বব্যাপী ১৫০০ কোটির বেশি আয় করেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত