শাহরুখ ও আল্লুকে পিছনে ফেললেন দিলজিৎ!

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০২:৪৩ পিএম

জনপ্রিয় গায়ক দিলজিৎ দোসাঞ্জ। শুধু সঙ্গীত জগতে নয়, অভিনয়ের ক্ষেত্রেও প্রশংসা পেয়েছেন এই তিনি। একের পর এক শহরে তার কনসার্টে দেখা গেছে ভক্তদের উন্মাদনা। এ বার আরও এক পালক জুড়ল দিলজিতের মুকুটে। তিনি ছাড়িয়ে গেলেন শাহরুখ খান ও আল্লু অর্জুনকেও।

যুক্তরাজ্যের সাপ্তাহিক ইস্টার্ন আইয়ের জরিপে ৫০ এশিয়ান তারকাদের মধ্যে জায়গা করে নিয়েছেন দিলজিৎ। গত বছর এই তালিকার শীর্ষে ছিলেন শাহরুখ। কিন্তু ২০২৪-এর তালিকায় তাকে টপকে গিয়েছেন পাঞ্জাবি তারকা।  দিলজিতের পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন গায়ক চার্লি এক্সসিএক্স। তৃতীয় নম্বরে রয়েছেন আল্লু অর্জুন। সেরা তারকার তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে দেব প্যাটেল ও প্রিয়াঙ্কা চোপড়া।

এই তালিকায় সপ্তম স্থানে রয়েছেন অরিজিৎ সিংহ। তবে গত বছরের শীর্ষে থাকা শাহরুখ খান এই বছর রয়েছেন ৩২ নম্বরে। এ ছাড়া এই তালিকায় রয়েছেন প্রভাস, রাজকুমার রাও, কার্তিক আরিয়ান, অমিতাভ বচ্চন, আলিয়া ভাট এবং হৃত্বিক রোশনও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত