মার্কিন রাষ্ট্রদূত

আগামী ৩০ বছরে নবায়নযোগ্য শক্তির বৈশ্বিক কেন্দ্র হবে ভারত

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪ পিএম

নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে ভারত বিশ্বের বিভিন্ন দেশের নেতৃত্বে থাকার সম্ভাবনা রয়েছে এবং ভারত আগামী ৩০ বছরে নবায়নযোগ্য শক্তির বৈশ্বিক কেন্দ্র হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। 

ইউএস-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরাম (ইউএসআইএসপিএফ) আয়োজিত দক্ষিণ এশিয়া উইমেন ইন এনার্জি লিডারশিপ সামিটে এসব কথা বলেন তিনি। মার্কিন রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের গভীর সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, এই সম্পর্ক বিশ্বকে উপকৃত করবে। 

তিনি বলেন, নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে ভারতের দুঃসাহসী লক্ষ্য এবং নীতিগুলো কেবল এই দেশেই নয়, বরং বিশ্বের জন্য সোলার প্যানেল, ব্যাটারি তৈরির জন্য খরচ সাশ্রয়ে সহায়তা করবে। 

রাষ্ট্রদূত একটি কেরালার হোটেলের ঘটনা বর্ণনা করে বলেন, সেখানে থাকার শেষ দিনে তাকে একটি নারকেল গাছ লাগানোর অনুরোধ করা হয়েছিল। আমি তখন বললাম, এই গাছ থেকে নারকেল আসতে কেমন সময় লাগবে? তারা বলল, প্রায় আট বছর।"

এ সময় ভারত-যুক্তরাষ্ট্র বৃহত্তর সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন, প্রতিদিন আমরা যেন সেই নারকেল গাছটি রোপণ করি, প্রতিদিন যেন কিছুটা ভালোর জন্য কাজ করি। আমি মনে করি ইউএস-ইন্ডিয়া সম্পর্ক ঠিক তেমনই; যা কিছু কিছু করে বেড়ে উঠবে এবং সবচেয়ে শক্তিশালী ঝড়ও তা নষ্ট করতে পারবে না।

মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি আগামী ২০ জানুয়ারির আগে ভারত ছাড়বেন যাতে নতুন প্রশাসন তাদের পছন্দের ব্যক্তিকে নিয়োগ দিতে পারে। কারণ ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দায়িত্বকাল শুরুর দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত