নাকের কারণে বহু সিনেমা থেকে বাদ পড়েন প্রিয়াঙ্কা!

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৫ পিএম

চিরদিন কারও একরকম যায় না। প্রিয়াঙ্কা চোপড়ার ক্ষেত্রেও ঠিক তাই। একটা সময় প্রিয়াঙ্কার কেরিয়ার অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে। সেই সময় তিনি তার নাকের অস্ত্রোপচার হয়। যে কারণে বলিউডের অনেক পরিচালক তাকে তাদের সিনেমা থেকে সরিয়ে দেন। এমন খারাপ পরিস্থিতির সম্মুখীন যখন হয়েছিলেন অভিনেত্রী, ঠিক তখনই পাশে এসে দাঁড়ান ‘গদর ২’-খ্যাত পরিচালক অনিল শর্মা। যিনি প্রিয়াঙ্কাকে শুধুমাত্র ‘’দ্য হিরো: লাভ স্টোরি অফ আ স্পাই’ ছবিতেই সুযোগ দেননি, তাকে ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে যেতেও বাধা দিয়েছেন। একটি সাক্ষাৎকারে সেই মুহূর্তের কথা জানান অনিল শর্মা।

অনিল বলেন, ‘প্রথম যখন আমি প্রিয়াঙ্কার অস্ত্রোপচারের কথা শুনেছি, তখন আমি ভেবেছি তিনি হয়তো জুলিয়া রবার্টসের মতো দেখতে লাগার জন্য এটা করছেন। পরে জানতে পারি শারীরিক কিছু সমস্যার কারনে অস্ত্রোপচার করেছেন কিন্তু অস্ত্রোপাচারটি ভুল হয়েছিল।

পরিচালক আরও বলেন, ‘প্রিয়াঙ্কা একদিন ‘দ্য হিরো: লাভ স্টোরি অফ আ স্পাই’-এর জন্য তাকে দেওয়া অগ্রিম বুকিংয়ের ৫ লাখ টাকাও ফেরত দিতে এসেছিলেন। তিনি বলেন, তাকে অনেক সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে এবং তাই তিনি বেরেলিতে ফিরে যেতে চান। তার বাবা সেনাবাহিনীতে আবারও কাজ শুরু করছেন, এবং মা আবারও তার চিকিৎসা শুরু করার পরিকল্পনা করছেন।’

কিন্তু অনিল শর্মা প্রিয়াঙ্কাকে বেরেলি ফিরে যেতে বাধা দেন এবং যশরাজ ফিল্ম থেকে একজন মেকআপ আর্টিস্টকে ডাকেন। মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কার চেহারার সমস্যাগুলি দেখেন। এরপরে পরিচালক ডিজাইনার নীতা লুলার সঙ্গে পোশাকের জন্য যোগাযোগ করেন। তারপর প্রিয়াঙ্কার স্ক্রিন টেস্ট নেওয়া হয়। অনিল শর্মার মতে, খুব তাড়াতাড়ি চমক আসে প্রিয়াঙ্কার চেহারায়। অনিলের কথায়, ‘নাকের অস্ত্রোপচার ভুল হয়েছিল, প্রিয়াঙ্কার এক্ষেত্রে কোনও দোষ ছিল না।’

‘দ্য হিরো...’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। যেখানে তার বিপরীতে ছিলেন সানি দেওল এবং প্রীতি জিন্টা। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি প্রিয়াঙ্কাকে। আজ হলিউডেও অবাধ বিচরণ এ অভিনেত্রীর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত