ধারালো দা দিয়ে মায়ের মাথায় ছেলের কোপ

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ পিএম

নরসিংদীর বেলাবতে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে সাফিয়া বেগম (৭০) নামে বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকালে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ছেলেকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

নিহত সাফিয়া বেগম উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামের মৃত হোসেন আলীর স্ত্রী। এ ঘটনায় নিহতের ছেলে তৌহিদ হোসেন তার ভাই তোফাজ্জল হোসেন সুজন, ভাইয়ের স্ত্রী রেখা আক্তার এবং ভাতিজা আসিফ মিয়াকে আসামি করে বেলাবো থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, দীর্ঘ দিন ধরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সুফিয়া খাতুন বাড়ির আঙ্গিনা পরিষ্কার  করার সময় সুজন তার মাকে উদ্দেশ্য করে অকথ্য  ভাষায় গালাগালি করতে থাকে। এ সময় তার মা সাফিয়া খাতুন প্রতিবাদ করলে সুজন তার হাতে থাকা ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে। দায়ের আঘাতে মাথা ফেটে মাটিতে লুটিয়ে পড়ে সাফিয়া খাতুন। এ সময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাদিন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (বেলাব-রায়পুরা) সার্কেল আফসান আল আলম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছোট ছেলের অভিযোগে ভিত্তিতে প্রথমে মারামারির মামলা হলেও মারা যাওয়ার পর হত্যা মামলার ধারা সংযুক্ত করা হয়। ইতোমধ্যে আসামি তোফাজ্জল হোসেন সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত