অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ক্রিকেট দলকে বড় পুরস্কার দিতে যাচ্ছে বিসিবি। যুব এশিয়া কাপজয়ী প্রতি ক্রিকেটার ও কোচিং স্টাফ সদস্যদের ৩ লাখ টাকা করে প্রদান করবে ক্রিকেট বোর্ড।
আজ (শনিবার) যুব ক্রিকেটারদের জন্য কাঙ্ক্ষিত ঘোষণা দিয়েছে বিসিবি। বিসিবির বোর্ড মিটিং শেষে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সভাপতি ফারুক আহমেদ।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালের মহারণে আগে ব্যাট করতে নেমে যুব টাইগাররা সংগ্রহ করে ১৯৮ রান। সর্বোচ্চ ব্যক্তিগত ৪৭ রান করেন রিজান হোসেন। এ ছাড়া শিহাব জেমস ৪০ ও ফরিদ হাসানের ৩৯ রানে বাংলাদেশ লড়াকু পুঁজি পায়। লক্ষ্য তাড়ায় আজিজুল হাকিম তামিম ও দেবাশীষ দেবার বোলিং তোপে ১৩৯ রানেই অলআউট হয়ে যায় ভারত।
টানা ৭ ম্যাচ জেতা মেট্রোকে হারিয়ে ফাইনালে রংপুর