শ্রীপুরে সিলিন্ডার বিস্ফোরণে মায়ের মৃত্যু, ছেলে দগ্ধ

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৮ এএম

গাজীপুরের শ্রীপুরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় ওই নারীর ছেলেও দগ্ধ হয়। নিহত নারীর নাম শামসুন্নাহার বেগম (৩৫)। দগ্ধ তার ছেলের নাম সানোয়ার হোসেন (১৬)।

নিহত শামসুন্নাহার বেগম ওই গ্রামের আওয়ামী লীগ নেতা আবুল হাসেমের স্ত্রী।

গতকাল শনিবার রাত পৌনে ৮টার দিকে ঢাকার জাতীয় বার্ন ইউনিট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। এর আগে গতকাল সকালে পৌরশহরে কেওয়া নতুনবাজার এলাকার আবুল হাসেমের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়। সানোয়ার হোসেন দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন ম-ল বলেন, ‘বাসায় রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হলে মা ও ছেলে দগ্ধ হন। ঘটনা জেনে তাৎক্ষণিক সেখানে পুলিশ পৌঁছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাটি তদন্ত করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত