পঞ্চগড়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১৬ পিএম

পঞ্চগড়ে দুদিন পর আজ রবিবার আবার শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে সকাল ৯টার পর সূর্য তাপ ছড়াতে শুরু করলে জনমনে স্বস্তি ফিরে আসে। সন্ধ্যার পরপরই ঠান্ডার প্রকোপ শুরু হয়।

আজ সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৯ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করছে। গত ১০ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। গত দুদিন ১০ ডিগ্রি উপরে ছিল। গত ১৩ ডিসেম্বর থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়। দিনের সবোর্চ্চ ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

স্থানীয়রা বলছেন, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত প্রচন্ড শীত পড়ে এ অঞ্চলে। এলাকাটি হিমালয়ের নিকটস্থ হওয়ায় উত্তর দিক থেকে প্রবাহিত হিমেল হাওয়ায় বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। রাতভর প্রবাহিত হচ্ছে বরফের মতো ঠান্ডা। গত ৮ দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ডের মধ্য দিয়ে উত্তরের হিমাঞ্চল জেলা পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। গ্রামগুলোতে খড়কুটো, কাগজের কাটন, টায়ার জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করতে দেখা যায়। তবে বেলা বাড়তে থাকলে কেটে যায় কনকনে শীতের প্রভাবও।

এদিকে ঝলমলে রোদ দেখা মিলছে সকাল থেকেই। ভোর থেকে রোদ উঠে যাওয়ায় বেড়েছে কর্মব্যস্ততা। বেড়া বাড়তে থাকলে কমে যাচ্ছে শীতের তীব্রতা। সকাল সকাল কাজে বেড়িয়ে পড়েছেন দিনমজুর, পাথর শ্রমিক, চা শ্রমিক, কৃষক থেকে বিভিন্ন নিম্ন আয়ের মানুষ।

শীতে সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগব্যাধি। প্রতিদিনই জেলা ও উপজেলার হাসপাতালগুলোর বহির্বিভাগে বেড়েছে রোগীর সংখ্যা। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা চিকিৎসার পাশাপাশি শীতে সুরক্ষা থাকতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আজকে  (২১ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড। গত ১৩ ডিসেম্বর থেকে এ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে কুয়াশা নেই, ভোরেই দেখা মিলছে সূর্য। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত