চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন সৈয়দ মোরশেদ হোসেন-রেজাউল করিম আজাদ প্যানেলের প্রার্থীরা। সব গুলো পদেই এই প্যানেলের প্রার্থীরা রেকর্ড পরিমাণ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে এগারোটায় এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ শাহজাহান ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্টিত হয়।
নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাহী পরিষদের ২৪ টি পদের মধ্যে তিনটি পদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর বাইরে ২১ টি পদে এবার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সৈয়দ মোরশেদ হোসেন-রেজাউল করিম আজাদ প্যানেল ও ডা. কামরুননেসা রুনা- ডা. এম মাহফুজুর রহমান প্যানেলের প্রার্থীরা বিভিন্ন পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেন। অবশ্য সদস্য পদে দুই প্যানেলের বাইরে থেকে বেশ কিছু স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, প্রেসিডেন্ট পদে সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ২হাজার ৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি ডা. কামরুন নেছা (রুনা) পেয়েছেন ৯৬৪ ভোট। জেনারেল সেক্রেটারি পদে ২ হাজার ৮১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রেজাউল করিম আজাদ। তার প্রতিদ্বন্দ্বি এম মাহফুজুর রহমান পেয়েছে ৭২৪ ভোট। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- ভাইস প্রেসিডেন্ট ডোনার ডা. কামরুন্নাহার দস্তগীর, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, ডা. মো. পারভেজ ইকবাল শরীফ ও ডা. এ কে এম ফজলুল হক, জয়েন্ট জেনারেল সেক্রেটারি (ডোনার) মো. শহীদুল্লাহ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. জাহিদুল হাসান, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার লায়ন এস এম কুতুব উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারি মো. সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি ডা. ফজল করিম বাবুল, ডোনার মেম্বার মো. হারুন ইউসুফ ও ইঞ্জিনিয়ার লায়ন জাবেদ আবসার চৌধুরী, মেম্বার তারিকুল ইসলাম তানবির, ডা. মো. আব্বাস উদ্দিন, মো. সাইফুল আলম, ডা. মো. বেলায়েত হোসেন ঢালী, ডা. মোহাম্মদ সারোয়ার আলম, ডা. মো. ইউসুফ, ডা. শাহনেওয়াজ সিরাজ, মোহাম্মদ আবুল হাশেম, ডা. এটিএম রেজাউল করিম ও মো. ইব্রাহিম চৌধুরী।
নাটোরে চুরির ঘটনাকে ভারতীয় মিডিয়ায় সাম্প্রদায়িক সহিংসতা বলে প্রচার
অনেকটা বাধ্য হয়ে ৬০ হাজার রোহিঙ্গা ঢুকতে দিয়েছে সরকার