ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৫

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬৩ জনে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬৫ জন। ফলে এ বছর মোট আক্রান্ত হয়েছেন এক লাখ ১৯৪ জন।

আজ রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৯ জন, ঢাকা বিভাগে ২৭ জন, ময়মনসিংহে ৭ জন, চট্টগ্রামে ২১ জন, খুলনায় ২২ জন, রাজশাহীতে ৩ জন, রংপুরে একজন এবং বরিশাল বিভাগে ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন।

এতে আরও বলা হয়, এ সময় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৯৮ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১৯৪ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৮ হাজার ৫৬৭ জন। আর মারা গেছেন ৫৬৩ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত