পালিয়ে গিয়ে ভারতে বসে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে। মিথ্যা প্রচারণা করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পাঁয়তারা করছেন। এ কারণে দেশে এখনো বিপদ কাটেনি।
এ সময় তিনি বলেন, আমাদের হিন্দু ভাইয়েরা বসে আছেন। এই দেশে নাকি আপনাদের ওপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। কারও কাছে চাঁদা চাওয়া হচ্ছে। আপনারা বলেন তো— এরকম কোথাও কি হয়েছে, হয়নি। আমরা এ অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই একসঙ্গে বসবাস করি।
সমাবেশে বিএনপি নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের সভাপতিত্বে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও প্রখ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীন, সাবেক মন্ত্রী ও বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড়সহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা।
খুলনায় ওজোপাডিকোর প্রধান কার্যালয়ে দুদকের অভিযান
নির্বাচনে কারা আসবে সিদ্ধান্ত নেবে ইসি: বদিউল আলম
চলতি মাসে প্রতিদিন রেমিট্যান্স আসছে ১১৪২ কোটি টাকা