রবিবার টটেনহ্যাম হটস্পারকে ৬-৩ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ে লিভারপুল চেলসির থেকে ৪ পয়েন্ট এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
লুইস দিয়াজ ও মোহামেদ সালাহর দুটি করে গোল করেন। পাশাপাশি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও ডমিনিক সোবোসলাই গোল করেছেন, টটেনহ্যামের হয়ে গোল করেন জেমস ম্যাডিসন, ডেইয়ান কুলুসেভস্কি এবং ডমিনিক সোলাঙ্কে। লিভারপুল প্রথমার্ধে ৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে সালাহ আরও দুটি গোল করলে লিভারপুলের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়।
দলের এমন পারফরম্যান্সকে ‘অবিস্মরণীয়’ হিসেবে অভিহিত করেছেন লিভারপুল কোচ আর্নে স্লট, তবে ম্যাচের শেষের দিকে নিজেদের শিথিলতা নিয়ে সতর্কতা প্রকাশ করেছেন তিনি।
স্লটের মতে, তাদের দলের পারফরম্যান্স ৬০-৬৫ মিনিটের পর শিথিল হয়ে পড়ে, যার ফলে তারা টটেনহ্যামকে ম্যাচে ফিরে আসতে সুযোগ দেয়। দুটি গোল করে ব্যবধান কমিয়ে আনে।
স্লট বলেন, 'হ্যাঁ, ৬০-৬৫ মিনিট পর্যন্ত আমি যে ফুটবল দেখেছি তা আমি সত্যিই উপভোগ করেছি। অবশ্যই, একবার আমরা পিছনে থেকে বল বের করার সময় ভুল করেছিলাম, যা সরাসরি তাদের এক গোলের কারণ হয়। তবে, যদি আমরা ২-১ গোলে এগিয়ে যাওয়ার পর ড্রেসিং রুমে ফিরে যেতাম, তবে সেটা আমাদের তৈরি করা সুযোগগুলোর সাথে সুবিচার হতো না। এজন্য আমি খুশি যে আমরা ৩-১, তারপর ৪-১, ৫-১ করেছি—এটা ছিল সত্যিই অবিস্মরণীয়।'
তবে স্লট সতর্ক করলেন, 'তবে আপনি দেখতে পান, খেলোয়াড়রা যতই ভালো হোক না কেন, যদি তারা মনে করে যে আর দৌড়ানোর দরকার নেই, বিশেষ করে এই লিগে এবং টটেনহ্যামের মতো দলের বিপক্ষে, যেখানে তারা বল নিয়ে অত্যন্ত দক্ষ, তখন তারা আপনাকে শাস্তি দিতে পারে। তারা দুটি গোল করল এবং আমি সত্যিই খুশি যখন আমাদের ছয় নম্বর গোলটি হল।'
এই জয় লিভারপুলকে প্রিমিয়ার লিগে শক্ত অবস্থানে রাখলেও, স্লটের এই মন্তব্যগুলো ফুটবলারদের শেষ পর্যন্ত সতর্ক এবং মনোযোগী থাকার গুরুত্বকে সামনে এনে দেয়, বিশেষ করে প্রতিযোগিতামূলক লিগে।
মিউজিক ফেস্ট দিয়ে আজ পর্দা উঠছে বিপিএলের
'মেলবোর্নে খেলতে নামলে মনে হয় দিল্লিতে আছি'