ছাত্র-জনতা ও বিএনপি নেতাকর্মীদের গণআন্দোলনে অর্জিত অভূতপূর্ব বিজয় যেন হাতছাড়া না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শাসমুর রহমান শিমুল বিশ্বাস।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে রুপনগর থানাধীন ৬, ৭ ও ৯২ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে এক অভূতপূর্ব বিজয় ছিনিয়ে এনেছে আমাদের ছাত্র-জনতা এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জনগণের এই বিজয় সেদিনই স্বার্থক হবে-যেদিন বাংলাদেশের গণতান্ত্রিককামী মানুষের মুখে হাসি ফুটবে।
তিনি আরও বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের এই আন্দোলনে যারা জীবন ও রক্ত দিয়েছেন, তাদের মধ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর সংখ্যা ছিল বেশী। বিএনপির নেতাকর্মীরা যারা জীবন দিয়েছেন তাদের আত্মত্যাগ ও জীবনদান কখনও বৃথা যাবে না।
প্রধান বক্তার বক্তব্যে বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেন, গত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম করছে। জনগণ একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় অধীর আগ্রহে বসে আছেন। মানুষ ভোট দিতে চায়।
রুপনগর থানা শ্রমিকদলের আহ্বায়ক নূরুল আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব শামসুল আলম মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ বি এম এ রাজ্জাক, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন, ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা, সদস্য সচিব কামরুল জামান, যুগ্ম আহ্বায়ক লায়ন ফরিদ আহমেদ, মহিলাদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক লাইলী বেগম, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান, যুগ্ম আহ্বায়ক মুকলেছুর রহমান আবির, রুপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইন্জি. মজিবুল হক, অলিউল হাসনাত তুহিন মাস্টার, পল্লবী থানা যুবদলের আহ্বায়ক হাজী নূর সালাম, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ প্রমুখ।
চাঁদপুরে জাহাজে ৫ রক্তাক্ত লাশ, হাসপাতালে আরও ২ জনের মৃত্যু
বিয়েতে ৬ হাজার কোটি টাকা খরচ, যা বললেন জেফ বেজোস