নিগার সুলতানা জ্যোতি সকালে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলেন। তিনি হয়ে যান বাংলাদেশের নারী প্রথম শ্রেণির ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান। তারপর একইদিনে দ্বিতীয় সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখান ফারজানা হক পিংকি।
নর্থ জোনের হয়ে দ্বিতীয় ইনিংসে তিনি করেন ১০২ রান। ২২৬ বলে তার ইনিংসটি সাজানো ছিল ১২টি চারে। তার সঙ্গে তৃতীয় সেঞ্চুরিয়ান হতে পারতেন ইশমা তানজিম। কিন্তু পারেননি, ৯০ রান করে ফিরে গেছেন।
সেন্ট্রাল জোনের সঙ্গে ম্যাচটি হয়েছে ড্র।
