মুক্তিযোদ্ধার প্রতি অসম্মান স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করার শামিল: নাগরিক ঐক্য

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইকে লাঞ্ছিত করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার। 

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক তারা এই নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, নিজের জীবনকে তুচ্ছজ্ঞান করে দেশকে স্বাধীন করার জন্য যারা রনাঙ্গনে ঝাপিয়ে পড়েছিল, শত্রুর মোকাবেলা করে দেশ স্বাধীন করেছে ও বিশ্বের মানচিত্রে রচনা করেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বাধীনতার ৫৩ বছরে এসে আজ যখন এদেশের জনগণ নতুনভাবে দেশ গড়ার দৃঢ় অঙ্গীকারাবদ্ধ সেই সময়ে এসে মুক্তিযোদ্ধার প্রতি এমন অসম্মান আচরণ করা প্রকারান্তরে '৭১ এর মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করার শামিল।

বিবৃতিতে তারা আরও উল্লেখ করেন, আমরা এই ঘৃণ্য, বর্বরোচিত, ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত